বেলকুচি মন্দিরে চুরি হওয়া পিতলের প্রতিমা ও স্বর্ণ উদ্ধার, এক গ্রেফতার
সিরাজগঞ্জের বেলকুচির দেলুয়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির থেকে গত মাসে চুরি হওয়া ৩টি পিতলের প্রতিমা ও স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ। এই চুরির ঘটনায় হামিদুল ইসলাম ওরফে আরিফ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে বেলকুচি থানার পুলিশ উপজেলার বোলগাঁতী গ্রামে অভিযানে নেমে আরিফকে গ্রেফতার করে। অভিযানে তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া সরঞ্জামাদি।
বেলকুচি থানার ওসি মো. জাকেরিয়া হোসেন জানান, গত মাসে মন্দির থেকে পিতলের প্রতিমা ও স্বর্ণ চুরি হয়েছিল। মামলার পর পুলিশ চুরি হওয়া সামগ্রী উদ্ধারে তৎপরতা শুরু করে। গোপন তথ্যের ভিত্তিতে গত রাতেই অভিযান চালিয়ে আরিফকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় চুরি হওয়া সব কিছু।
আরিফকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |