আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায় পড়া শুরু
প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ এই রায় পড়া শুরু হয়।
২০২৪ সালের জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই মামলার একমাত্র উপস্থিত আসামি পুলিশ বাহিনীর সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রায় ঘোষণার সময় তাকে আদালত কক্ষে বিমর্ষ মুখে চুপচাপ রায় শুনতে দেখা যায়।
এদিন, ৬ ভাগে বিভক্ত ৪৫৩ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত অংশ পড়া হচ্ছে, যেখানে শেখ হাসিনার কল রেকর্ড ও জাতিসংঘের রিপোর্ট নিয়ে আলোচনা করা হচ্ছে।
এ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে—
১. উসকানিমূলক বক্তব্য প্রদান
২. প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ
৩. রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা
৪. রাজধানীর চানখাঁরপুল এলাকায় আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যা
৫. আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় সরাসরি সম্প্রচার করা হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে। একই সঙ্গে ঢাকার বিভিন্ন জায়গায় বড় পর্দায় রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করা হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজেও প্রচার হচ্ছে।
এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও অভিযুক্ত। সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হিসেবে তার জবানবন্দি দিয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ
বাংলাদেশ টেলিভিশন
ইউনাইটেড নিউজ বাংলাদেশ
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |