আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জোর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।
রবিবার বিকেলে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মুখ্য সংগঠক সারজিস আলম এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে ৩০টি দেশের ৭৫ জন প্রতিনিধি নিয়ে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করা হয়।
সারজিস আলম বলেন,
“দেশে যখন বাংলা ব্লকেড কর্মসূচি চলছিল, তখন প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন কর্মসূচি পালন করেছেন। স্বৈরাচার পতনের ছাত্র-জনতার আন্দোলনে প্রবাসীরা যেভাবে সমর্থন দিয়েছেন, দেশের মানুষ আজীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে।”
তিনি আরও বলেন,
“আমরা যদি প্রবাসীদের রেমিটেন্স দিয়ে অর্থনীতির চাকা সচল রাখতে পারি, তাহলে তাদের জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত। এটি তাদের অধিকার এবং ন্যায়বিচারের স্বার্থে জরুরি।”
জাতীয় নাগরিক কমিটি দাবি জানিয়েছে,
সারজিস আলম বলেন,
“২০২৪ সালের অভ্যুত্থান-পরবর্তী সময়ে যে নির্বাচনটি হবে, আমরা অবশ্যই জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সেই নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত দেখতে চাই।”
বিশ্লেষকদের মতে, প্রবাসী ভোটাধিকার নিশ্চিত করা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক ইস্যু।
জাতীয় নাগরিক কমিটির আহ্বান বাস্তবায়িত হলে প্রবাসীদের রাজনৈতিক ও অর্থনৈতিক ভূমিকা আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |