প্রতিবেদক : বিডিএস বুলবুল আহমেদ
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। চিঠির পাশাপাশি তিনি গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর, ২০২৫) ফুলের তোড়াও পাঠিয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। আন্তর্জাতিক মহলের উদ্বেগ ও দোয়ার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই বার্তা বিশেষ গুরুত্ব বহন করছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাঁর পাঠানো চিঠিতে খালেদা জিয়ার সাম্প্রতিক অসুস্থতার খবর জেনে গভীরভাবে উদ্বিগ্ন বলে জানান।
"পাকিস্তানের জনগণ, সরকার, পাশাপাশি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা ও শুভকামনা জানাচ্ছি।"
শাহবাজ শরিফ বেগম খালেদা জিয়ার ভূয়সী প্রশংসা করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান:
"বাংলাদেশের উন্নয়নে আপনার অসামান্য অবদান সর্বজনস্বীকৃত।"
"বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দৃঢ় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারে আপনার ভূমিকাও আমরা গভীরভাবে মূল্যায়ন করি।"
তিনি সর্বশক্তিমান আল্লাহর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন, যাতে তিনি "তাঁর দল ও তাঁর মহান জাতির জন্য সাহস ও পথনির্দেশনার উৎস হিসেবে সেবা অব্যাহত রাখতে পারেন।"
বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি গত ২৩ নভেম্বর রাত ৮টার দিকে হাসপাতালে ভর্তি হন।
তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, গত তিন দিন ধরে সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের অবস্থা একই পর্যায়ে রয়েছে।
বিএনপির মিডিয়া সেল থেকে প্রাপ্ত তথ্য (২৯ নভেম্বর, ২০২৫)।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষ থেকে পাঠানো চিঠি।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |