রাজশাহী, ২৩ আগস্ট ২০২৫ (বিশেষ প্রতিবেদক) – প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো ভোটকেন্দ্রে অনিয়ম ধরা পড়লে সেই কেন্দ্রের সম্পূর্ণ ভোট বাতিল করা হবে। তিনি স্পষ্ট করে দেন, “যারা ব্যালট বাক্স দখলের স্বপ্নে বিভোর, তাদের স্বপ্নভঙ্গ হবে।”
শনিবার সকালে রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (আরপিএটিসি) হলরুমে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, অস্ত্রের ভয় দেখিয়ে বা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এবার কেউ জিততে পারবে না।
“অস্ত্রবাজি করে ভোটে জেতার চেষ্টা করলে এবার তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে।”
তিনি মনে করিয়ে দেন, এই নির্বাচন দেশের গণতন্ত্র টিকিয়ে রাখবে নাকি অন্য পথে যাবে—তা নির্ধারণ করবে।
সিইসি জানান, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কমিশন সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।
৭৭ হাজারের বেশি কর্মকর্তা মাঠে কাজ করে ভোটার তালিকা হালনাগাদ করেছেন।
মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে, নতুন ভোটার যুক্ত করা হয়েছে।
কিছু সংশোধন শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে।
তিনি আরো বলেন, সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে।
নির্বাচন পদ্ধতি নিয়ে বিতর্ক প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন,
“আনুপাতিক বা পিআর পদ্ধতি সংবিধানে নেই। সংবিধানের বাইরে আমরা যেতে পারি না। আইন পরিবর্তন হলে বিষয়টি বিবেচনা করা হবে।”
সিইসি স্পষ্ট করেন, সরকার থেকে কোনো চাপ এলে তিনি পদত্যাগ করবেন।
“সরকার এখন পর্যন্ত কোনো চাপ দেয়নি। চাপ দিলে আমি চেয়ারে থাকব না।”
তিনি বলেন, বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই। বিচারাধীন থাকায় তারা নির্বাচনে অংশ নিতে পারবে না।
রাজশাহী আরপিএটিসি সভা, নির্বাচন কমিশনের বক্তব্য
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |