| বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিলের আগে এসপি ও ওসির বদলি লটারির মাধ্যমে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 06-08-2025 ইং
  • 3511182 বার পঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিলের আগে এসপি ও ওসির বদলি লটারির মাধ্যমে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবির ক্যাপশন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিলের আগে এসপি ও ওসির বদলি লটারির মাধ্যমে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ৬ আগস্ট ২০২৫: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগে দেশের সব জেলার পুলিশ সুপার (এসপি) এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) লটারির মাধ্যমে বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের জন্য এক বৈঠক শেষে তিনি একথা জানান।

নির্বাচনের প্রস্তুতি: লটারি পদ্ধতি
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, “গতকাল (মঙ্গলবার) প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার কথা বলেছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই আলোচনা হয়েছে।” তিনি আরও জানান, নির্বাচনের সময় প্রার্থীরা নিজেদের পছন্দের এসপি, ডিসি বা ওসিকে চান, কিন্তু এবার নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ কর্মকর্তাদের বদলি লটারি পদ্ধতিতে করা হবে।

তিনি বলেন, "শিডিউল ঘোষণার কিছুদিন আগে আমরা লটারি করব, কারণ শিডিউল ডিক্লেয়ার করার পর বদলির কাজ নির্বাচন কমিশনের হাতে চলে যায়। এরপর তারা যেকোনো সময় সেটি পরিবর্তন করতে পারবেন।"

বদলি পদ্ধতি: এসপি ও ওসি
স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করেন, শুধুমাত্র এসপি এবং ওসিদের বদলি লটারির মাধ্যমে হবে এবং ওসিদের জন্য লটারি ডিভিশন ওয়াইজ করা হবে। ডিসিদের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের পদ্ধতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে এবং তারা আশা করেন, ডিসিরাও তাদের বদলির জন্য লটারির পদ্ধতি অনুসরণ করবেন।

প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুনবাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency