প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
বাংলাদেশ প্রতিদিন অনলাইন ডেস্ক
“আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় ফেরে, তাহলে দেশের চার কোটি তরুণ-যুবককে তারা বাঁচতে দেবে না”—এমন চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, “আপনারা যেই দলেরই হোন—বিএনপি, জামায়াত বা অন্য কেউ—কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করলে তা মেনে নেওয়া হবে না।”
বুধবার (২৪ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা নগরীর টাউন হল মাঠে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শোকসভায় এই বক্তব্য দেন এনসিপি নেতারা।
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেন, “হাসিনা বলেছিলেন, কুমিল্লা নামের বিভাগ হবে না। আজ আমরা বলছি—হাসিনাকে উৎখাত করে কুমিল্লা বিভাগ হবেই।” তিনি দাবি করেন, “রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হয়েছে কুমিল্লা। এখানকার উন্নয়ন ব্যক্তি পর্যায়ে হলেও রাষ্ট্রীয়ভাবে কিছুই হয়নি।”
হাসনাত আরও বলেন, “মাইলস্টোনে খারাপ যুদ্ধবিমান দিয়ে কেন প্রশিক্ষণ দেওয়া হলো, তার তদন্ত চাই। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।”
এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “দেশে ফের গুম-খুনের রাজত্ব কায়েম করতে চাইছে একটি পরাজিত শক্তি। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। ফ্যাসিবাদের কোনো জায়গা থাকবে না।”
সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ অভিযোগ করেন, “চাঁদা না দিলে ব্যবসায়ীদের পাথর মেরে হত্যা করা হয়। এক চাঁদাবাজ খেদালে আরেকজন হাজির হয়। আমরা এই বাংলাদেশের জন্য লড়াই করিনি।”
এনসিপির যুব উইংয়ের আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম বলেন, “কুমিল্লার মানুষকে দাবিয়ে রাখা হয়েছে শুধু রাজনৈতিক প্রতিশোধের জন্য। এখন আর কেউ হাসিনার নেতৃত্বে কুমিল্লা শোষণ করতে পারবে না।”
তিনি অভিযোগ করেন, “চাঁদাবাজ বাহার ও সূচনা দিল্লি পালিয়ে গিয়েছে। আমরা আগেই বলেছিলাম, যুবসমাজ জাগলে এ দেশে তাদের ঠাঁই হবে না।”
পদযাত্রা ঘিরে কুমিল্লা শহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। টমছমব্রিজ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এনসিপির শোভাযাত্রা মাঠে এসে শেষ হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—নাসীরুদ্দীন পাটোয়ারী, সাদিয়া ফারজানা দিনা, সামান্তা শারমীন, জয়নাল আবেদীন শিশির সহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।
প্রতিবেদক: BDS
Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |