গণঅভ্যুত্থানের ছয় মাস পর ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে ধ্বংসযজ্ঞ চলছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত থেকে শুরু হওয়া ভাঙচুর বৃহস্পতিবার সকালেও অব্যাহত রয়েছে।
এই সময় ভবনের বিভিন্ন অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়, লুটপাট হয় স্মৃতিবিজড়িত জিনিসপত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরের সামনে ক্রেন ও এক্সকাভেটর নিয়ে আসা হয়। এরপর শুরু হয় ভবন গুঁড়িয়ে দেওয়ার প্রক্রিয়া।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ বিবিসিকে জানান,
"এখন কোনো সমস্যা নেই। ম্যাক্সিমাম চলে গেছে। এখন আর লোকজন নাই।"
তিনি জানান, এখন সেখানে পুলিশ পাহারা নেই।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) শেখ হাসিনা ভার্চুয়াল ভাষণ দেওয়ার ঘোষণা দেন। এরপরই সামাজিক মাধ্যমে ধানমন্ডি ৩২ ভবনে বিক্ষোভের ডাক দেওয়া হয়।
ধানমন্ডি ৩২ নম্বরে হামলার পর সারাদেশে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে হামলা চালানো হয়।
ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডি ৩২ ভবনে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন,
"তারা একটি দালান ভেঙে ফেলতে পারবে, কিন্তু ইতিহাস মুছতে পারবে না।"
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |