ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন পিটিয়ে হত্যা মামলার তদন্ত প্রতিবেদনে সন্তুষ্টি প্রকাশ করেছেন তোফাজ্জলের পরিবার ও আইনজীবীরা। রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালতে অভিযোগ গঠন শুনানিতে তারা এ সন্তুষ্টি জানান।
শাহবাগ থানা পুলিশ ২১ জনের নাম উল্লেখ করে তদন্ত প্রতিবেদন জমা দিলেও, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নারাজি আবেদন করেছে। পরিবার ও আইনজীবীরা অভিযোগ করেন, এটি বিচার প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা এবং আসামিদের রক্ষা করার উদ্যোগ।
২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হলের অতিথি কক্ষে ৩২ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেন নির্যাতনের শিকার হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |