| বঙ্গাব্দ

বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর ওমরাহযাত্রায় অসুস্থ, দুবাইয়ে হাসপাতালে ভর্তি

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 31-01-2025 ইং
  • 3822144 বার পঠিত
বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর ওমরাহযাত্রায় অসুস্থ, দুবাইয়ে হাসপাতালে ভর্তি
ছবির ক্যাপশন: ওমরাহ পালনের পথে বিমানে অসুস্থ হয়ে দুবাইয়ের হাসপাতালে ভর্তি হলেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর।

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি যাওয়ার পথে বিমানে অসুস্থ বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, দুবাইয়ে হাসপাতালে ভর্তি

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পথে বিমানে শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। পরে তাকে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় এমিরেটস এয়ারলাইন্সের বিমানে বড় ছেলে লাবিব ইবনে জামানকে সঙ্গে নিয়ে তিনি মদিনার উদ্দেশে রওনা হন। তবে ফ্লাইট চলাকালীন হঠাৎ প্রচণ্ড শ্বাসকষ্ট অনুভব করলে দুবাইয়ে অবতরণের পর দ্রুত বিমানবন্দরের কাছে একটি ক্লিনিকে নেওয়া হয়। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।

বর্তমানে বাবর অনেকটাই সুস্থ এবং আজই তিনি ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় রওনা দেবেন। তার সঙ্গে রয়েছেন দুই ছেলে লাবিব ইবনে জামান ও আহনাফ ইবনে জামান। বাবরের স্ত্রী তাহমিনা জামান এরই মধ্যে মক্কায় পৌঁছেছেন।

আরও পড়ুনআরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency