| বঙ্গাব্দ

ভারতে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে ১৫ জন নিহত

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 29-01-2025 ইং
  • 3891205 বার পঠিত
ভারতে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে ১৫ জন নিহত
ছবির ক্যাপশন: ভারতে মহাকুম্ভ

ভারতের উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে ১৫ জন নিহত, বহু আহত; প্রধানমন্ত্রীর মোদী পরিস্থিতি পর্যালোচনা, শাহী স্নান বন্ধের সিদ্ধান্ত

ভারতের উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলায় (গ্রেট পিচার ফেস্টিভ্যালে) পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটেছ। এখন পর্যন্ত ১৫ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন অনেক বহু মানুষ। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, হাসপাতাল সূত্র জানিয়েছে, অনেককেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঠিক কতজনের মৃত্যু হয়েছে, তা এখনো জানানো হয়নি। আহতের সংখ্যাও স্পষ্টভাবে জানানো হয়নি।

কয়েকটি ভিডিও এবং ছবিতে দেখা যায়, মরদেহগুলো স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং মাটিতে বসে লোকজন কাঁদছেন। এ সময় সেখানে জামাকাপড়, জুতা, কম্বল এবং ব্যাকপ্যাক মাটিতে ছড়িয়ে ছিটিয়ে ছিল। লোকজন বাঁচার জন্য এদিক সেদিন ছোটাছুটি করছিলেন।

জানা গেছে, পঞ্জিকা অনুযায়ী গতকাল মঙ্গলবার ছিল মৌনী অমাবস্যা। সনাতন ধনর্মাবলম্বীদের বিশ্বাস মতে, এই তিথিতে প্রয়াগরাজের গঙ্গা, যমুনা ও স্বরস্বতী নদীর সঙ্গমে স্নান করলে অশেষ পূণ্য অর্জিত হয়। এ কারণেই মঙ্গলবার সেখানে প্রচুর মানুষের ভিড় ছিল।

ভারতীয় সংবাদমাধ্যমে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে বুধবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করেছেন বলে জানা গেছে। পরিস্থিতির খবর নিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, বুধবার সকাল থেকে মৌনী অমবস্যার শাহী স্নান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency