জামালপুরে ধর্ষণ মামলার আসামির বয়স কমানোর ঘটনায় আইনজীবী ও শিক্ষার্থীদের সংঘর্ষ
জামালপুরে ধর্ষণ মামলার আসামির বয়স কমানোর ঘটনায় আইনজীবী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে আইনজীবী সমিতি ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে জামালপুর জেলা আইনজীবী সমিতি আদালত চত্বরে মানববন্ধন করে। তাদের দাবি, গতকাল দুপুরে কিছু ছাত্র নামধারী সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আদালতে এসে আইনজীবীদের ওপর হামলা চালায়, যার ফলে বেশ কয়েকজন আইনজীবী আহত হয়েছেন। আইনজীবী নেতারা জানান, এই হামলা ঘটেছে কারণ কিছু ছাত্র অযৌক্তিক দাবি মেনে না নেওয়ার প্রতিবাদে তাদের ওপর হামলা চালিয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অপরাধীদের দ্রুত আইনের আওতায় না আনা হয়, তবে কঠোর আন্দোলন শুরু হবে।
অন্যদিকে, শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ জানানোর জন্য ১২টা দিকে আশেক মাহমুদ কলেজে মুখে কালো পতাকা বেঁধে মানববন্ধন ও বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের বক্তব্য, গতকাল একটি প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার আসামির জন্ম নিবন্ধন জালিয়াতি করে বয়স কমানোর বিষয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলতে গিয়ে আইনজীবীরা তাদের ওপর হামলা করেছে। শিক্ষার্থীরা দ্রুত এই ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে বিচার করার দাবি জানান। তারা আরও বলেন, আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় নারী ও শিশু বিষয়ক পাবলিক প্রসিকিউটরসহ সংশ্লিষ্ট সকলকে ছাত্র-জনতার কাছে ক্ষমা চাওয়ার আহ্বানও জানান।
এদিকে, আদালত চত্বরে সংঘর্ষের ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি। এই পরিস্থিতি নিয়ে আইনজীবী সমিতি ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |