গত বছরের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিদায় নেয় স্বৈরাচারী সরকার। গণঅভ্যুত্থানের পরপরই বিপ্লবের ঘোষণাপত্র দিলে সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক জনমত পাওয়াটা সহজ হতে পারত, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশ করেছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যে একাধিকবার উঠে আসে ‘সেকেন্ড রিপাবলিক’ বা ‘দ্বিতীয় প্রজাতন্ত্র’ প্রতিষ্ঠার বিষয়টি। এনসিপি’র এই প্রস্তাবনায় দেশের শাসনব্যবস্থার পরিবর্তন ও নতুন রাষ্ট্র পরিচালন ব্যবস্থা প্রতিষ্ঠা নিয়ে আলোচনা হয়।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার ধারণা বাস্তবায়ন বেশ কঠিন। তাদের মতে, এটি দেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যাপক পরিবর্তন চায়, যা বেশিরভাগ সাধারণ মানুষের কাছে অপরিচিত। তবে, সংবিধান পরিবর্তন নিয়ে আলোচনা হচ্ছে অনেকের মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ জানান, মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্রের জন্ম হয়েছিল, সেটি প্রথম রিপাবলিক। পরবর্তী সময়ে ২৪ সালের আন্দোলনের প্রেক্ষাপটে দ্বিতীয় রিপাবলিক প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে।
তিনি আরও বলেন, দেশে শাসনব্যবস্থা পরিবর্তন করে নতুন শাসন কাঠামো তৈরি করতে হলে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের ঐক্য প্রয়োজন। তবে এটি একটি কঠিন কাজ, কারণ পুরনো রাজনৈতিক ধারণাগুলিকে পরিবর্তন করা সহজ নয়। সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার উপযুক্ত সময় ছিল বিপ্লবের পরের মুহূর্ত, তখন জনগণের মাঝে ঐক্য ও জীবিত রেশ ব্যবহার করে এই ধারণা বাস্তবায়িত হতে পারত।
এদিকে, নতুন প্রজন্মের নাগরিকদের মধ্যে দেশ ও রাজনীতি নিয়ে আগ্রহ বেড়েছে। তারা দেশের শাসনব্যবস্থা পরিবর্তন এবং নতুন সংবিধান প্রণয়নের প্রয়োজনীয়তা অনুভব করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, "সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি দেশের পুনর্গঠন করার জন্য একটি নতুন সংবিধান দরকার।"
এছাড়া, সেকেন্ড রিপাবলিক ধারণাটি মূলত ফরাসি বিপ্লব থেকে উদ্ভূত, যেখানে আগের শাসনব্যবস্থার পরিবর্তন করে নতুন শাসন কাঠামো গঠন করা হয়েছিল। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতেও এমন পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে, তবে তা একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া এবং দেশের সকল রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন।
এনসিপি’র সেকেন্ড রিপাবলিক ধারণা যদি দেশের জনগণের সমর্থন পায়, তবে তা একসময় জাতির আকাঙ্ক্ষায় পরিণত হতে পারে, যা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি নতুন দিগন্তের সূচনা হতে পারে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |