| বঙ্গাব্দ

শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলার যুক্তিতর্কের জন্য ২৩ নভেম্বর দিন ধার্য

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 17-11-2025 ইং
  • 2565711 বার পঠিত
শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলার যুক্তিতর্কের জন্য ২৩ নভেম্বর দিন ধার্য
ছবির ক্যাপশন: শেখ হাসিনাসহ

শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলার যুক্তিতর্কের জন্য ২৩ নভেম্বর দিন ধার্য
প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে করা দুর্নীতির মামলার যুক্তিতর্কের জন্য আগামী ২৩ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সোমবার (১৭ নভেম্বর) এই দিন ধার্য করেন। আদালত জানিয়েছে, আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল, তবে আসামি খুরশীদ আলম আদালতে হাজির থাকলেও তিনি তার পক্ষে সাফাই সাক্ষী বা লিখিত বক্তব্য দেবেন না বলে জানিয়েছেন।

এদিকে, শেখ হাসিনাসহ অপর ১১ আসামি পলাতক থাকায় তারা আত্মপক্ষ সমর্থন করেননি। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ সুলতান মাহমুদ বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা এবং অন্যরা পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নিয়েছেন। ১৪ জানুয়ারি, দুদক-এর উপ-পরিচালক সালাহউদ্দিন এই মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে গত ১০ মার্চ ১২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন দুদক-এর সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।

এই মামলায় অপর আসামিরা হলেন— জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, রাজউক-এর সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, রাজউক-এর সাবেক সদস্য শফিউল হক, খুরশীদ আলম, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), উপ-পরিচালক নায়েব আলী শরীফ, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব শহিদ উল্লাহ খন্দকার এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

এই মামলায় ২৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন এবং গত ৩১ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

সূত্র:

  1. দুদক এর অফিসিয়াল রিপোর্ট

  2. বাংলাদেশ প্রতিদিন

  3. ইউনাইটেড নিউজ বাংলাদেশ

    প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
    আরও খবর জানতে ভিজিট করুনবাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency