জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এক হাজার ১১টি মনোনয়ন ফরম বিক্রি করেছে
প্রতিবেদক : বিডিএস বুলবুল আহমেদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এক হাজার ১১টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। ৬ নভেম্বর থেকে দলটি মনোনয়ন ফরম বিক্রি শুরু করে, এবং শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ তথ্য জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, এখন পর্যন্ত ১ হাজার ১১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে এবং ফরম সংগ্রহকারীদের মধ্যে চিকিৎসক, শিক্ষক, আলেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। তিনি আরো বলেন, "মানুষের আগ্রহ দেখে মনোনয়ন ফরম বিক্রির সময় বাড়ানো হয়েছে এবং এখন আমাদের লক্ষ্যমাত্রা ৩ হাজার ফরম বিক্রি করার।"
দলটির মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা আগামী ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে, যা আগে ১৩ নভেম্বর পর্যন্ত ছিল। মনোনয়ন ফরম বিক্রি শুরুর পর থেকে দলের সদস্যরা ব্যাপক আগ্রহের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।
দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা জানান, "আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে এনসিপির মনোনয়নপত্র বিক্রি ও জমা হচ্ছে। শীর্ষ নেতাদের অনেকে মনোনয়ন ফরম কিনছেন। বাকিরা দ্রুত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করবেন।"
এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সেক্রেটারি ডা. তাসনিম জারা। প্রতি মনোনয়নপত্রের মূল্য ১০ হাজার টাকা রাখা হয়েছে, তবে বিশেষ ক্ষেত্রে যেমন জুলাই যোদ্ধা এবং স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।
মনোনয়ন ফরম সংগ্রহের জন্য নির্বাচনী কার্যালয়ে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল সহকারে আসছেন মনোনয়নপ্রত্যাশীরা, যা এনসিপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ব্যাপক সাড়া ফেলছে।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |