| বঙ্গাব্দ

গ্রেফতার এড়াতে পারেননি আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তার

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 17-02-2025 ইং
  • 3835315 বার পঠিত
গ্রেফতার এড়াতে পারেননি আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তার
ছবির ক্যাপশন: আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তার

গ্রেফতার এড়াতে পারেননি আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তার

ঢাকা থেকে পালিয়ে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি গিয়েও গ্রেফতার এড়াতে ব্যর্থ হলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তার (২৭)।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার কবিরমামুদ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ফুলবাড়ি থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দোলনা আক্তার রাজধানীর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তবে সাম্প্রতিক ডেভিল হান্ট অভিযানের কারণে গ্রেফতার এড়াতে তিনি গ্রামের বাড়িতে ফিরে যান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ‘দোলনা আক্তারকে গত ৪ আগস্ট ফুলবাড়িতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে সোমবার সকালে আদালতে পাঠানো হবে।’

উল্লেখ্য, ডেভিল হান্ট অভিযানের আওতায় এর আগে চার হাজারের বেশি নেতাকর্মী গ্রেফতার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency