নাটকপাড়ার উদীয়মান অভিনেতা শাহবাজ সানী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে অপূর্ব লেখেন, “অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।”
জানা গেছে, শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকার স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো জানা যায়নি।
তরুণ এই অভিনেতার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। নির্মাতা, সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন।
শাহবাজ সানী প্রথম আলোচনায় আসেন নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আশার পর’ নাটকের মাধ্যমে। স্বল্প সময়ের মধ্যেই তিনি দর্শকের প্রিয় মুখ হয়ে ওঠেন এবং নির্মাতাদের আস্থাও অর্জন করেন। যদিও শুরুতে চরিত্রাভিনেতা হিসেবে কাজ করতেন, পরে কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন তিনি। ২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারুকীর পরিচালনায় ‘আব্দুল্লাহ’ নাটকে প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করেন সানী।
তাঁর অকাল প্রয়াণ শোবিজ জগতে এক অপূরণীয় ক্ষতি হয়ে রইল।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |