বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা: তিনটি প্যাকেজে খরচসহ বিস্তারিত জানালেন হাব মহাসচিব
প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার, রাজধানীর নয়াপল্টনে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার আগামী বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছেন।
হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানান, বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য তিনটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে:
বিশেষ হজ প্যাকেজ: ৭ লাখ ৫০ হাজার টাকা
সাধারণ হজ প্যাকেজ: ৫ লাখ ৫০ হাজার টাকা
সাশ্রয়ী হজ প্যাকেজ: ৫ লাখ ১০ হাজার টাকা
তিনি আরও জানান, বেসরকারি ব্যবস্থাপনায় উন্নত সার্ভিসের জন্য খাবারের খরচ প্রতিটি প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, যা সরকারি ব্যবস্থাপনায় আলাদা হয়ে থাকে। সরকারি প্যাকেজে খাবারের খরচ প্যাকেজের বাইরে ধরা হলেও বেসরকারি ব্যবস্থাপনায় খাবারের খরচ সংশ্লিষ্ট প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে।
প্যাকেজের খরচের হিসাব সৌদি রিয়াল ৩২ টাকা ৮৫ পয়সা ধরে করা হয়েছে। ফরিদ আহমেদ মজুমদার উল্লেখ করেন, “যদি ভবিষ্যতে রেট পরিবর্তন হয়, তবে তা প্যাকেজ মূল্য সমন্বয় করা হবে।”
গত বছর, হাবের কমিটি না থাকার কারণে হজ এজেন্সি মালিকরা দুই ভাগে বিভক্ত হয়ে প্যাকেজ ঘোষণা করেছিলেন। একটি পক্ষ দুটি প্যাকেজ এবং অন্য পক্ষ তিনটি প্যাকেজ ঘোষণা করেছিল।
সাধারণ হজ প্যাকেজ: ৫ লাখ ২৩ হাজার টাকা (খাবার খরচসহ)
বিশেষ হজ প্যাকেজ: ৬ লাখ ৯৯ হাজার টাকা
বৈষম্যবিরোধী হজ এজেন্সির প্যাকেজ মূল্য:
প্রথম প্যাকেজ: ৫ লাখ ১৮ হাজার টাকা
দ্বিতীয় প্যাকেজ: ৫ লাখ ৮৫ হাজার টাকা
বিশেষ প্যাকেজ: ৬ লাখ ৭৫ হাজার টাকা
গত ২৮ সেপ্টেম্বর ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ ঘোষণা করেন। সরকারি প্যাকেজের বিস্তারিত:
প্যাকেজ-১: ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা
প্যাকেজ-২: ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা
প্যাকেজ-৩: ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা
এছাড়াও, ধর্ম উপদেষ্টা জানান, সরকার অনুমোদিত একটি সাধারণ হজ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা এবং এজেন্সিগুলো অতিরিক্ত দুটি প্যাকেজ ঘোষণা করতে পারবে।
এই আলোচনা সভায় হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি সৈয়দ গোলাম সারওয়ারও উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |