| বঙ্গাব্দ

লিবিয়ার কুফরা শহরে ৫০ অভিবাসীর মরদেহ উদ্ধার, গণকবরের সন্ধান

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 10-02-2025 ইং
  • 3843639 বার পঠিত
লিবিয়ার কুফরা শহরে ৫০ অভিবাসীর মরদেহ উদ্ধার, গণকবরের সন্ধান
ছবির ক্যাপশন: লিবিয়ার কুফরা শহরে দুটি গণকবর থেকে ৫০টি মরদেহ উদ্ধার

লিবিয়ার কুফরা শহরে দুটি গণকবর থেকে ৫০টি মরদেহ উদ্ধার

লিবিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের কুফরা শহরে দুটি গণকবর থেকে প্রায় ৫০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এসব মরদেহ ইউরোপে পৌঁছানোর চেষ্টায় থাকা অভিবাসীদের। লিবিয়ার সিকিউরিটি ডিরেক্টরেট জানিয়েছে, এক গণকবরে ১৯টি মরদেহ পাওয়া গেছে, যা দক্ষিণ-পূর্ব কুফরা শহরের একটি খামারে ৭ ফেব্রুয়ারি পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো পাঠানো হয়েছে। আরেকটি গণকবরে ৩০টিরও বেশি মরদেহ পাওয়া যায়।

কুফরা শহরটি লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ১ হাজার ৭১২ কিলোমিটার দূরে অবস্থিত। এই ঘটনার মাধ্যমে আরও একবার প্রমাণিত হলো যে, দক্ষিণ-পূর্ব আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর পথে অভিবাসীদের জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency