“কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান: ডা. জাহিদ হোসেন”
বিডিএস বুলবুল আহমেদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, “জাতীয় নির্বাচনের বহু আগেই দেশে থেকে তারেক রহমান দলকে নেতৃত্ব দেবেন। যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র কোনো কাজে দেবে না। ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
ডা. জাহিদ হোসেন অভিযোগ করেন, “পতিত স্বৈরাচার পেছন দিক দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার পাঁয়তারা করছে। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী নয়, তারাই ষড়যন্ত্রে লিপ্ত।”
তিনি আরও বলেন, বিএনপি জনগণের অধিকার রক্ষায় আপসহীন থাকবে এবং জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন নিয়েই অংশ নেবে।
পিআর (Proportional Representation) পদ্ধতির দাবি প্রসঙ্গে তিনি বলেন, “এটি বেআইনি আবদার। সংবিধান ইচ্ছা করলেই ডাস্টবিনে ফেলা যায় না। আবেগী না হয়ে জন-আকাঙ্ক্ষা বুঝতে হবে।”
তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং এতে কোনো অবৈধ পদ্ধতির স্থান নেই।
জাতীয় প্রেস ক্লাব, বিএনপির আয়োজিত অনুষ্ঠান (৬ সেপ্টেম্বর)
বক্তব্য: ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্থায়ী কমিটির সদস্য, বিএনপি
দলের অভ্যন্তরীণ সূত্র – আসন্ন জাতীয় নির্বাচন ও প্রবাসী নেতৃত্ব প্রসঙ্গ
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |