প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
দুবাইয়ে বিপুল অঙ্কের অর্থ পাচার করে ২২৬টি ফ্ল্যাট ও বিভিন্ন ব্যবসায় বিনিয়োগের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত সাইফুজ্জামান চৌধুরী সংযুক্ত আরব আমিরাতের বুর্জ খলিফাসহ বিভিন্ন স্থানে ২২৬টি ফ্ল্যাট ক্রয় করেছেন। এসব সম্পদের মূল্য ৩৩ কোটি ৫৬ লাখ দিরহামের বেশি, যা বাংলাদেশি টাকায় আনুমানিক ১২০০ কোটি টাকা।
সিআইডির অনুসন্ধানে উঠে এসেছে, তার স্ত্রী রুকমীলা জামানের নামেও দুবাইয়ে দুটি সম্পত্তি রয়েছে। এছাড়া দুবাই ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক এবং ফার্স্ট আবুধাবি ব্যাংকের চারটি অ্যাকাউন্টে বিপুল অঙ্কের দিরহাম ও মার্কিন ডলার লেনদেনের তথ্য পাওয়া গেছে, যার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১১ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের নথি পর্যালোচনায় দেখা যায়, বিদেশে কোম্পানি নিবন্ধন, বিনিয়োগ ও সম্পদ অর্জনের জন্য সরকারের কোনো অনুমতি তিনি নেননি। এভাবে বৈধ অনুমোদন ছাড়াই বিদেশে বিপুল সম্পদ ক্রয় করাকে সিআইডি মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫) অনুযায়ী গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় সিআইডি বাদী হয়ে সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুকমীলা জামানসহ অজ্ঞাতপরিচয় আরও পাঁচ থেকে সাতজনকে আসামি করে মামলা দায়ের করেছে। সিআইডি জানিয়েছে, অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, সম্পৃক্ত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত ও অভিযান অব্যাহত থাকবে।
সিআইডি প্রেস বিজ্ঞপ্তি, ৪ সেপ্টেম্বর ২০২৫
কালের কণ্ঠ, সেপ্টেম্বর ২০২৫ — দুবাইয়ে অর্থ পাচার সংক্রান্ত প্রতিবেদন
বাংলাদেশ ব্যাংকের রেকর্ডপত্র (সিআইডি উদ্ধৃত)
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |