প্রতিবেদনকারীর নাম: বিডিএস বুলবুল আহমেদ
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিচারপতি মো. আলী রেজার নেতৃত্বে এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, বুধবারের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে নুরের স্ত্রী মারিয়া আক্তারের সাক্ষাতের সময় আইন উপদেষ্টা আসিফ নজরুলও তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানান। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্য বিশিষ্ট কমিটি করা হচ্ছে। আগামীকালের মধ্যে এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে। ১৫ দিনের মধ্যে তদন্ত কমিটি তাদের কার্যক্রম সম্পন্ন করবে।”
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “নুরের ওপর হামলার ঘটনায় আমরা সবাই স্তম্ভিত। তার সুচিকিৎসার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে বিচার বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।”
গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় নুরুল হক নুর গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ব্রিফিং
আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য
গণঅধিকার পরিষদ ও প্রত্যক্ষদর্শী সূত্র
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |