ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার জিম্মিদের মুক্তি ও যুদ্ধ শেষ করার জন্য তাৎক্ষণিক আলোচনার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি সেনাবাহিনীর গাজা শহর দখলের পরিকল্পনাও অনুমোদন করেছেন। দুটি সিদ্ধান্ত পরস্পরবিরোধী হলেও নেতানিয়াহু বলছেন, হামাসকে পরাজিত করা এবং বন্দিদের মুক্তি— দুই দিক একসঙ্গে এগোতে হবে।
গাজা বিভাগ পরিদর্শনের সময় তিনি বলেন,
“আমি গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার এবং হামাসের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার সেনাবাহিনীর পরিকল্পনা অনুমোদন করতে এসেছি।”
পাশাপাশি জানিয়েছেন, জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতির জন্য ইসরাইলের গ্রহণযোগ্য শর্তে আলোচনার নির্দেশ দিয়েছেন।
ইসরাইলের ধারণা, হামাসের হাতে এখনো ৫০ জন জিম্মি রয়েছে, তাদের মধ্যে প্রায় ২০ জন জীবিত।
পরিকল্পনা অনুযায়ী:
প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণে বাস্তুচ্যুত করা হবে।
গাজা শহরকে ঘিরে ব্যাপক হামলা চালিয়ে অবরোধ সৃষ্টি করা হবে।
এরপর শহর দখলের চেষ্টা করবে দখলদার বাহিনী।
ইসরাইলি গণমাধ্যমের খবর: আলোচনার অংশ হিসেবে ৬০ দিনের যুদ্ধবিরতি ও সীমান্ত দিয়ে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি থাকতে পারে।
এর আগে হামাস মিশর-কাতারি প্রস্তাব গ্রহণের ঘোষণা দিয়েছিল।
নেতানিয়াহু প্রথমবারের মতো প্রকাশ্যে কোনো সম্ভাব্য বিনিময় চুক্তির ইঙ্গিত দিলেন।
ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বুধবারই দখল পরিকল্পনা অনুমোদন করেন।
বৃহস্পতিবার থেকে গাজা শহরে নতুন করে অভিযান শুরু করেছে দখলদার বাহিনী।
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |