নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বয়কট করলে রাজনীতি থেকে মাইনাস: সালাহউদ্দিন
প্রতিবেদক: BDS Bulbul Ahmed
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। যারা নির্বাচন বয়কটের চেষ্টা করবে, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, “যারা বলছেন দাবি পূরণ না হলে বা পূর্ণাঙ্গ সংস্কার ও বিচার না হলে নির্বাচন হবে না—এগুলো মাঠের বক্তব্য। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন, যেসব সংস্কার প্রস্তাবে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলো পরবর্তী নির্বাচিত সংসদে বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে। আমরাও জাতীয় সনদে স্বাক্ষর করব।”
তিনি প্রশ্ন তোলেন—“কারা নির্বাচন বিলম্বিত বা অনিশ্চিত করতে চায়, কিংবা নির্বাচন না হওয়ার পরিবেশ তৈরি করতে চায়? তাদের মুখোশ জাতির সামনে উন্মোচিত হয়েছে।”
বিএনপি নেতা বলেন, “গণতান্ত্রিকভাবে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন ছাড়া জাতির সামনে কোনো বিকল্প নেই। আমরা আমাদের নির্বাচনী কৌশল প্রকাশ করেছি। যুগপৎ আন্দোলনে যাদের সঙ্গে ছিলাম, তাদের সঙ্গেই জোট হবে। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাদের জোটের অংশ হবে না।”
তিনি স্পষ্ট করে বলেন, “আমি নির্বাচন নিয়ে কোনো সংশয় দেখি না। যারা সরাসরি বা পরোক্ষভাবে নির্বাচন বয়কটের চেষ্টা করবে, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হবে। জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।”
সালাহউদ্দিনের ভাষায়, “বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৬-১৭ বছর সংগ্রাম করেছে ভোটাধিকার ফেরত পাওয়ার জন্য। এখন সেই পরিবেশ তৈরি হয়েছে। যারা ভোট থেকে বিরত রাখতে চায়, তারা জনগণের আস্থায় থাকবে না।”
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
সূত্র:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের গুলশান সংবাদ ব্রিফিং
উপদেষ্টা পরিষদের ভাষণ সংক্রান্ত রাজনৈতিক প্রতিক্রিয়া
নির্বাচন কমিশন সচিবালয়ের আসন্ন নির্বাচনের সময়সূচি তথ্য
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |