সিলেটের জাফলং ও সাদাপাথর এলাকায় লাগামহীন পাথর লুটপাট বন্ধে জেলা প্রশাসন ৫ দফা কঠোর পদক্ষেপ নিয়েছে। বুধবার (১৩ আগস্ট) সিলেট সার্কিট হাউজে জেলা ও বিভাগীয় প্রশাসনের সমন্বিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ।
১. ২৪ ঘণ্টা যৌথ বাহিনী মোতায়েন – জাফলং ইসিএ এলাকা ও সাদাপাথরে সার্বক্ষণিক নিরাপত্তা।
২. স্থায়ী চেকপোস্টে কড়া নজরদারি – গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে পুলিশের সঙ্গে যৌথ বাহিনীর টহল।
৩. অবৈধ ক্রাশিং মেশিন বন্ধ – বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও অভিযানে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা।
৪. পাথর চোরদের গ্রেফতার – পাথর চুরিতে জড়িতদের শনাক্ত, গ্রেফতার ও আইনি ব্যবস্থা।
৫. চুরি হওয়া পাথর পুনঃস্থাপন – উদ্ধারকৃত পাথর পূর্বের অবস্থানে ফিরিয়ে আনা।
সাম্প্রতিক মাসগুলোতে প্রশাসনের দুর্বল তদারকি ও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ‘পাথর খেকোচক্র’ রাতের অন্ধকার ও প্রকাশ্যে পাথর লুট করে নিচ্ছিল। এর ফলে সাদাপাথরের প্রাকৃতিক সৌন্দর্য ও সিলেটের পাথর কোয়ারি মারাত্মক হুমকির মুখে পড়ে। গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়।
জেলা প্রশাসক জানিয়েছেন, সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়মিত মনিটরিং হবে এবং অভিযুক্ত কেউ ছাড় পাবে না। সিলেটের প্রাকৃতিক সম্পদ ও পর্যটন স্পট রক্ষায় এই উদ্যোগ অব্যাহত থাকবে।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |