বিএনপি স্থায়ী কমিটির বৈঠক: তারেক রহমান ভার্চুয়ালি যোগ দেন, আলোচনায় বঙ্গবন্ধু বাড়ি ভাঙচুর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হন। বৈঠকটি শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় শুরু হয় এবং প্রায় আড়াই ঘণ্টা পর দুপুর ১টার দিকে শেষ হয়।
বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়, এর মধ্যে অন্যতম ছিল ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ঘটনা। এছাড়া, সংস্কার কমিশনের প্রতিবেদন ও সমসাময়িক রাজনীতি সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়েছে।
এদিকে, বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, এ জেড এম জাহিদ হোসেন ভার্চুয়ালি যোগ দেন। পাশাপাশি, উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ এবং এ জেড এম জাহিদ হোসেন।
তবে, বৈঠকের পর দলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোন সিদ্ধান্ত জানানো হয়নি।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |