📅 প্রকাশিত: ১৮ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকা মহানগরের প্রতিটি থানায় একযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার রাতে দলটির কেন্দ্রীয় সংগঠক এম এম শোয়াইব এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন। এর আগে ঢাকায় মশাল মিছিল থেকে এনসিপি নেতা আকরাম হোসাইন কর্মসূচির প্রাথমিক ঘোষণা দেন।
দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়—
“গোপালগঞ্জে যারা রক্তাক্ত হামলা চালিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা না হলে সারাদেশে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।”
এছাড়াও বলা হয়েছে, মানববন্ধন ও স্মারকলিপির মাধ্যমে সরকার ও প্রশাসনের কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিতে চায় এনসিপি— গণতান্ত্রিক কর্মকাণ্ডে বাধাদান এবং হামলাকারীদের দমন করার দিন শেষ হয়ে এসেছে।
এদিকে, গত বুধবার দিনভর গোপালগঞ্জে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ২২ ঘণ্টার কারফিউ জারি করেছে।
এখনো শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, সাধারণ মানুষ আতঙ্কে ঘর থেকে বের হচ্ছেন না।
প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |