ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও ভবন।
আলজাজিরা জানিয়েছে, রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে সংক্ষেপে প্রচারিত এক ঘোষণায় বলা হয়:
“রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বর্তমানে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু।”
এই হামলার বিষয়ে ইরান কর্তৃপক্ষ কোনো বিস্তারিত তথ্য বা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করেনি।
তবে স্থানীয় সূত্রগুলো বলছে, ভবনের ওপর সরাসরি বিমান হামলা হয়েছে, যদিও নিহত বা আহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়।
হামলার ঠিক কিছুক্ষণ আগেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে হুঁশিয়ারি দেন,
“ইরানের প্রচারণা ও উসকানির মেগাফোন অদৃশ্য হতে যাচ্ছে।”
এই হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের রাষ্ট্রীয় মিডিয়া ভবনে হামলার ঘটনা ঘটে।
এএফপির প্রতিবেদনেও উল্লেখ করা হয়, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরানের ‘তথ্য যুদ্ধের কেন্দ্রবিন্দু’কে লক্ষ্যবস্তু বানাচ্ছে।
এই হামলার ঘটনা ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষের আরও একটি ধাপ, যেখানে দুই পক্ষই সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোকে আক্রমণ করছে।
বিশেষ করে ইরানের প্রচারযন্ত্রে আঘাত হানার এই পদক্ষেপকে রাজনৈতিক বার্তার অংশ বলেই মনে করছেন বিশ্লেষকরা।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |