ভারতের গুজরাটে বাংলাদেশি সন্দেহে বিপুল সংখ্যক লোককে আটক করার পর নতুন তথ্য উঠে এসেছে। জানা যাচ্ছে, আটকের শিকার অধিকাংশই ভারতের বিভিন্ন রাজ্যের বাংলাভাষী মুসলিম নাগরিক, যারা গুজরাট, উত্তরপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ থেকে আসা। তাদের বিরুদ্ধে বাংলাদেশি হওয়ার অভিযোগ উঠানো হলেও, দেশটির সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে দাবি করা হয়েছে যে তাদের কাছে ভারতীয় নাগরিকত্বের যথাযথ প্রমাণ ছিল।
গুজরাট পুলিশ গত শনিবার ভোর থেকে সোমবার রাত পর্যন্ত এক অভিযানে সাড়ে ৬ হাজার অবৈধ অভিবাসীকে আটক করেছে। তবে, শুধু আটক নয়, আহমেদাবাদে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে বুলডোজার দিয়ে বহু ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। গুজরাট পুলিশ মহাপরিচালক পিটিআইকে জানিয়েছেন যে আটককৃতদের মধ্যে ৪৫০ জন বাংলাদেশি ছিল, যদিও বাংলাদেশ সরকার এ বিষয়ে কোনো তথ্য জানায়নি।
গুজরাট রাজ্য পুলিশ দাবি করেছে যে আটককৃতরা অবৈধভাবে ভারতে বসবাস করছিল এবং তারা নকল পরিচয়পত্র ব্যবহার করছিল। অপরাধ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার শারদ সিংহাল বলেছেন, পুলিশ তথ্য পাওয়ার পর অভিযান চালিয়েছে এবং এখন জিজ্ঞাসাবাদ চলছে, যাতে জানা যায় কিভাবে তারা এখানে বসবাস করছিল এবং কখন এবং কোথায় তারা বাংলাদেশে গিয়েছিল।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |