যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর জানিয়েছে, দেশটির দক্ষিণ সীমান্তে আরও প্রায় ৩ হাজার সেনা মোতায়েন করা হবে। এটি মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন এবং মাদকের প্রবাহ রোধে সহায়ক ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে।
স্থানীয় সময় শনিবার (১ মার্চ) ইউএস নর্দার্ন কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ২য় স্ট্রাইকার ব্রিগেড কমব্যাট টিম (এসবিসিটি) থেকে প্রায় ২ হাজার ৪শ’ সেনা এবং তৃতীয় কমব্যাট এভিয়েশন ব্রিগেড থেকে ৫শ’ সেনাকে মেক্সিকো সীমান্তে পাঠানো হবে।
নর্দার্ন কমান্ডের জেনারেল গ্রেগরি গুইলোট বলেন, "সেনা মোতায়েনের ফলে ওই সীমান্তে অবৈধ অভিবাসন এবং মাদকের প্রবাহ বন্ধে আরও সক্ষমতা এবং কৌশলগত সুবিধা দেবে।"
তবে, সেনারা সরাসরি আটক বা নির্বাসনপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবে না। তাদের মূল দায়িত্ব হবে সীমান্তে নজরদারি ও পর্যবেক্ষণ, প্রশাসনিক সহায়তা, পরিবহন সহায়তা, গুদামজাতকরণ ও লজিস্টিক সহায়তা, যানবাহন রক্ষণাবেক্ষণ এবং প্রকৌশল সহায়তা প্রদান করা।
মেক্সিকো সীমান্তে প্রতিবছর হাজারো অভিবাসী ও শরণার্থী যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করে, যাঁরা মূলত লাতিন আমেরিকার দারিদ্র্য, সহিংসতা এবং রাজনৈতিক অস্থিরতা থেকে পালিয়ে আসেন।
এছাড়া, যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েনের ইতিহাস দীর্ঘ, যা নব্বইয়ের দশক থেকে অভিবাসন, অপরাধ ও মাদক চোরাচালান ঠেকাতে করা হচ্ছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই সীমান্ত নিরাপত্তাকে তার নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান ইস্যু করেছেন। তিনি ক্ষমতা গ্রহণের পর অবৈধ অভিবাসন বন্ধে ব্যাপক অভিযান চালান, যার মধ্যে রয়েছে অভিবাসন অভিযান, আটক এবং নির্বাসন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |