| বঙ্গাব্দ

কোপা দেল রে: বার্সেলোনা ও অ্যাতলেটিকোর রোমাঞ্চকর ৪-৪ ড্র

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 26-02-2025 ইং
  • 4815583 বার পঠিত
কোপা দেল রে: বার্সেলোনা ও অ্যাতলেটিকোর রোমাঞ্চকর ৪-৪ ড্র
ছবির ক্যাপশন: কোপা দেল রে

নাটকীয় ম্যাচে বার্সেলোনাকে রুখে দিল অ্যাতলেটিকো, ৪-৪ গোলের রোমাঞ্চকর ড্র

কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে রোমাঞ্চকর এক লড়াই দেখলো ফুটবল ভক্তরা। বার্সেলোনা এগিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে জয় হারায়, আর নাটকীয়ভাবে ৪-৪ গোলে ম্যাচ ড্র করে অ্যাতলেটিকো মাদ্রিদ।

মঙ্গলবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে মাত্র এক মিনিটেই হুলিয়ান আলভারেজের গোলে লিড নেয় অ্যাতলেটিকো। এরপর ৬ মিনিটে অঁতোয়ান গ্রিজম্যান ব্যবধান দ্বিগুণ করেন। তবে এরপরই ম্যাচে ফেরার লড়াই শুরু করে বার্সেলোনা।

১৯ মিনিটে পেদ্রির গোল দলকে ম্যাচে ফেরায়। ২১ মিনিটে রাফিনহার কর্নার থেকে কুবার্সির হেডে সমতায় ফেরে স্বাগতিকরা। ৪১ মিনিটে মার্টিনেজের গোলে প্রথমার্ধে ৩-২ লিড নেয় বার্সা।

৭৪ মিনিটে রবার্ট লেভানদোভস্কির গোলে ব্যবধান বাড়িয়ে ৪-২ করে হ্যান্সি ফ্লিকের দল। তবে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ায় অ্যাতলেটিকো।

৮৪ মিনিটে মার্কোস ইয়োরেন্তে ব্যবধান কমালে উত্তেজনা বাড়ে। অতিরিক্ত সময়ের তিন মিনিটে আলেকজান্ডার সরলথের গোলে সমতা ফেরায় অ্যাতলেটিকো মাদ্রিদ। ফলে রুদ্ধশ্বাস ম্যাচটি ৪-৪ সমতায় শেষ হয়।

দ্বিতীয় লেগে এখন দুই দলই ফাইনালের লক্ষ্য নিয়ে নামবে।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency