| বঙ্গাব্দ

ঢাকা-রাজশাহী সড়কে বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় আলমগীরসহ দুইজন গ্রেফতার

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 25-02-2025 ইং
  • 3836551 বার পঠিত
ঢাকা-রাজশাহী সড়কে বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় আলমগীরসহ দুইজন গ্রেফতার
ছবির ক্যাপশন: ঢাকা-রাজশাহী সড়কে বাসে ডাকাতি

ঢাকা-রাজশাহী সড়কে বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় প্রধান পরিকল্পনাকারী আলমগীরসহ দুইজন গ্রেফতার

ঢাকা-রাজশাহী সড়কে বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানির ঘটনায় মূল পরিকল্পনাকারী আলমগীর হোসেনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন আলমগীর হোসেন (৩৪) ও মো. রাজিব হোসেন (২১)।

পুলিশ সুপার জানান, গ্রেফতার হওয়া তিনজনের দেয়া তথ্যে সোমবার বিকেলে নেন্ত্রকোণার পূর্বধলা থানার সাধুপাড়া গ্রাম থেকে ডাকাতি ঘটনার মূল পরিকল্পনাকারী আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় ৪ হাজার ২১০ টাকা ও দুটি রুপার আংটি। এ সময় আলমগীর জানিয়েছে, লুণ্ঠিত মোবাইল, ছুড়ি ও নারীদের গহনা রাজিবের কাছে জমা ছিল। রাজিবকে আশুলিয়ার পলাশবাড়ি থেকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ১০টি মোবাইল সেট, গহনা ও তিনটি ব্যাগ উদ্ধার করা হয়।

তদন্তের জন্য গ্রেফতার আলমগীরকে ৭ দিনের রিমান্ড এবং রাজিবকে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

এই মামলার গত শুক্রবার রাতে গ্রেফতার হওয়া তিনজনও ডাকাতির সাথে যুক্ত ছিল। গত সোমবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর থানায় বাসে ডাকাতি ও শ্লীলতাহানি করা ঘটনায় মামলা দায়ের করেন যাত্রী ওমর আলী।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency