বিএনপি ঘোষণা করলো দ্বিতীয় দফায় ৩৬ আসনে প্রার্থী, সুনামগঞ্জ-২ আসনে নাসির হোসেন চোধুরী মনোনয়ন পেলেন
প্রতিবেদনকারি: বিডিএস বুলবুল আহমেদ
ঢাকা, ৪ ডিসেম্বর ২০২৫:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই তালিকায় সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে মনোনয়ন পেয়েছেন নাসির হোসেন চোধুরী।
এদিকে, তাকে শুভেচ্ছা জানিয়েছেন ওই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শিশির মনির। শিশির মনির বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় তার ফেসবুক আইডিতে এ শুভেচ্ছা জানান। তিনি লিখেছেন, "অভিনন্দন নাসির হোসেন চোধুরী, সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপি, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা)।"
নাসির হোসেন চোধুরী ১৯৯৬ সালে সুরঞ্জিত সেন গুপ্তকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি দুইবার দিরাই উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের সঙ্গে জড়িত ছিলেন। এমসি কলেজে ভিপি নির্বাচিত হওয়া ছাড়াও আইয়ুব খানের বিরুদ্ধে জুতা ছুঁড়ে মারার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এর আগে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করেন।
এ পর্যন্ত বিএনপি মোট ২৭২ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে, আর ২৮টি আসন এখনও ফাঁকা রয়েছে।
সূত্র:
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়, ঢাকা
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |