পপ তারকা শাকিরা গুরুতর অসুস্থ, কনসার্ট বাতিল
লাতিন পপ তারকা শাকিরা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যার ফলে তার আসন্ন কনসার্ট বাতিল করা হয়েছে।
শাকিরা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানান, শনিবার রাতে তীব্র পেট ব্যথার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এবং বর্তমানে তিনি পর্যবেক্ষণে আছেন। এক্স হ্যান্ডেলে তিনি দুঃখপ্রকাশ করে বলেন, "আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু অসুস্থতার কারণে কনসার্ট বাতিল করতে বাধ্য হচ্ছি।"
ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন, তবে এখনো বিস্তারিত চিকিৎসা সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়নি।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |