এনসিপি ও গণঅধিকার পরিষদ একীভূত হওয়ার পথে
ঢাকা, ২২ সেপ্টেম্বর:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদ একীভূত হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “হ্যাঁ, কথাবার্তা চলছে; আমরা সম্মত হয়েছি। কী প্রক্রিয়ায় আসবে, সেটা নীতিগত ব্যাপার। আসন ভাগাভাগির প্রশ্ন নয়, আদর্শিক লড়াইই এখানে মুখ্য।”
নাসীরুদ্দীন জানান, গত ১৫ বছরে বিভিন্ন আন্দোলনে অংশ নেওয়া তরুণদের মধ্যে যারা নিজস্ব দল গড়েছিলেন, তারা এখন এনসিপির ব্যানারে একত্রিত হওয়ার বিষয়ে সম্মত হয়েছেন। আলোচনা চলছে, এবং শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
একীভূত হলে এনসিপির নাম ও প্রতীক বজায় থাকবে বলে জানান তিনি। অন্য দলের নাম ও প্রতীক বিলীন হয়ে যাবে। তিনি আরও বলেন, “এনসিপির অধীনে আরও অনেক দল যোগ দেবে। বড় ধরনের একটি পার্টি গড়ে তোলার কাজ চলছে।”
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |