| বঙ্গাব্দ

হোয়াইটচ্যাপেল স্টেশনে বাংলা সাইনবোর্ড, ব্রিটিশ এমপির আপত্তি ও বিতর্ক

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 12-02-2025 ইং
  • 3837200 বার পঠিত
হোয়াইটচ্যাপেল স্টেশনে বাংলা সাইনবোর্ড, ব্রিটিশ এমপির আপত্তি ও বিতর্ক
ছবির ক্যাপশন: হোয়াইটচ্যাপেল স্টেশনে বাংলা সাইনবোর্ড, ব্রিটিশ এমপির আপত্তি ও বিতর্ক

হোয়াইটচ্যাপেল স্টেশনে বাংলা সাইনবোর্ড, ব্রিটিশ এমপির আপত্তি নিয়ে বিতর্ক

লন্ডনের হোয়াইটচ্যাপেল স্টেশনে বাংলা ভাষায় সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। বাংলাদেশি সম্প্রদায়ের প্রতি সম্মান জানিয়ে লন্ডন প্রশাসন স্টেশনের নাম বাংলায় লিখেছে এবং প্রবেশপথে বাংলায় লেখা হয়েছে— "হোয়াইটচ্যাপেল স্টেশনে আপনাকে স্বাগত।"

হোয়াইটচ্যাপেল অঞ্চলে বসবাসকারী প্রায় ৪০ শতাংশ মানুষ বাঙালি। স্থানীয় দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাইনবোর্ডেও বাংলা ভাষা ব্যবহৃত হয়ে আসছে। দীর্ঘদিন ধরে এই স্টেশনের নাম বাংলায় লেখার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা, যা এবার বাস্তবায়ন হয়েছে।

তবে এই উদ্যোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রিটেনের আইনপ্রণেতা গ্রেট ইয়ারমাউথের এমপি রুপার্ট লোয়ি। সামাজিক মাধ্যমে তিনি হোয়াইটচ্যাপেল স্টেশনের ইংরেজি ও বাংলা সাইনবোর্ডের ছবি শেয়ার করে লিখেছেন, "এটা লন্ডন। এখানে স্টেশনের নাম কেবল ইংরেজিতে থাকা উচিত।"

তার এই মন্তব্য দ্রুত বিতর্ক সৃষ্টি করে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ তার বক্তব্যের সমর্থন করলেও অনেকেই একাধিক ভাষায় সাইনবোর্ড রাখার পক্ষ নিয়েছেন।

এদিকে, সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ টেসলার মালিক ইলন মাস্কও "Yes" লিখে লোয়ির দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।

বিষয়টি নিয়ে ব্রিটেনের বিভিন্ন সংবাদমাধ্যম, যেমন দ্য হিন্দু, প্রতিবেদন প্রকাশ করেছে।



নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency