| বঙ্গাব্দ

অমর একুশে বইমেলার দশম দিনে ৮৪টি নতুন বই প্রকাশ

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 11-02-2025 ইং
  • 3842645 বার পঠিত
অমর একুশে বইমেলার দশম দিনে ৮৪টি নতুন বই প্রকাশ
ছবির ক্যাপশন: ৮৪টি নতুন বই প্রকাশ

অমর একুশে বইমেলার দশম দিনে ৮৪টি নতুন বই এসেছে

আজ, অমর একুশে বইমেলার দশম দিনে ৮৪টি নতুন বই মেলায় এসেছে, যার ফলে মেলার প্রথম দশ দিনে নতুন বইয়ের সংখ্যা পৌঁছেছে ৭৪২টিতে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

বইমেলা শুরু হয় বিকেল ৩টায় এবং পরে বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘ড. মনিরুজ্জামানের সময়রেখা: ভাষাবিজ্ঞানের ত্রিকালদর্শী পরিব্রাজক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন মাশরুর ইমতিয়াজ এবং আলোচনায় অংশ নেন সালমা নাসরীন ও মামুন অর রশীদ। সভাপতিত্ব করেন অধ্যাপক মনসুর মুসা।

এছাড়া, ‘লেখক বলছি’ মঞ্চে নতুন বই নিয়ে আলোচনা করেন কুদরত-ই-হুদা ও হিজল জোবায়ের। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক সংগঠন আরশিনগর বাউল সংঘ, নৃত্যসংগঠন নৃত্য সংসদ এবং সাংস্কৃতিক সংগঠন বিরোহী শিল্পীগোষ্ঠীর পরিবেশনা।

আজকের সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন শিল্পী আব্দুল লতিফ শাহ, বাউল সুভাষ বিশ্বাস, আবুল কালাম আজাদ, সাধিকা সৃজনী তানিয়া, এলাহী মাসুদ, কাজী দেলোয়ার হোসেন, এটিএম গোলাম মোস্তফা, পিয়াল হাসান ও শামিমা।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency