ঢাকা, ২৩ আগস্ট ২০২৫ (বিশেষ প্রতিবেদক) – ক্ষমতাচ্যুত ও ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ভবিষ্যতে কেউ প্রকাশ বা সম্প্রচার করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার।
শুক্রবার (২২ আগস্ট) সরকারের প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেয়া হয়।
অন্তর্বর্তী সরকারের ভাষ্যমতে, বাংলাদেশের যেকোনো টেলিভিশন, সংবাদপত্র বা অনলাইন প্ল্যাটফর্মে ফৌজদারি অপরাধে দণ্ডিত ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করা ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের গুরুতর লঙ্ঘন।
বিবৃতিতে বলা হয়,
“দুঃখের সাথে লক্ষ্য করেছি যে কিছু গণমাধ্যম আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে শেখ হাসিনার মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য প্রচার করেছে। যারা এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, তাদের সতর্ক করছি। ভবিষ্যতে তার বক্তব্য প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেয়া হবে।”
সরকারের বিবৃতিতে উল্লেখ করা হয়, গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন স্বৈরশাসকের ঘৃণা ছড়ানো বক্তব্য প্রচার নিষিদ্ধ করেছিল।
এছাড়া দাবি করা হয়, জুলাই মাসের গণঅভ্যুত্থানে শত শত শান্তিপূর্ণ বিক্ষোভকারীর হত্যার নির্দেশ দেয়ার অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। পরে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন।
সরকার বলছে, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে এবং আওয়ামী লীগের কার্যক্রমও বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাই তার বক্তব্য বা দলের কার্যক্রম প্রচার করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনত দায়ী হবেন।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জানিয়েছে, দেশকে ন্যায়বিচার ও জবাবদিহিতার ভিত্তিতে এগিয়ে নিয়ে যাওয়া তাদের প্রধান লক্ষ্য। এ সময় তারা সংবাদমাধ্যমকে সতর্ক করে বলেন,
“শেখ হাসিনার বক্তব্য প্রচার গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। এটি অস্থিতিশীলতা তৈরি করবে এবং জনগণকে বিভ্রান্ত করবে।”
ইউএনবি, অন্তর্বর্তী সরকারের প্রেস উইং
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |