মাদারীপুরে কুমার নদে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার
মাদারীপুরের কুমার নদে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই শিশুর মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে, নদের আলাদা দুটি স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুই শিশুর নাম মিনহাজ হোসেন (৭) ও উম্মে কুলসুম (১২)। তারা সম্পর্কে ভাই-বোন।
পুলিশ ও স্বজনরা জানান, গত বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মাদরাসা থেকে ফিরে মিনহাজ ও কুলসুম কুমার নদে গোসল করতে যান। একপর্যায়ে পানিতে তলিয়ে যেতে থাকে মিনহাজ। তাকে বাঁচাতে কুলসুম পানিতে ঝাঁপ দেন এবং পরে দুইজনই তলিয়ে যান। অন্য একটি শিশু তাদের ডুবে যেতে দেখে পরিবারকে খবর দেয়।
এরপর স্থানীয়রা এসে উদ্ধার অভিযান শুরু করেন, কিন্তু তাদের খোঁজ পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাতে শুরু করে। টানা তিনদিন চেষ্টা করেও নিখোঁজদের উদ্ধার করা সম্ভব হয়নি। অবশেষে শনিবার সকালে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তিন কিলোমিটার দূরে নদের থানতলী এলাকায় তাদের মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারটির প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |