প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
প্রকাশ: ২১ জুলাই ২০২৫ | সময়: রাত ১০:৩০
তথ্যসূত্র: যুগান্তর, পল্টন থানা, তদন্ত রিপোর্ট, আদালত নথি
২০২৪ সালের ঐতিহাসিক জুলাই ছাত্র-জনতা আন্দোলন দমন করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে গুলির নির্দেশ দিয়েছিলেন—এমন অভিযোগ এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে। তদন্তকারীরা ইতোমধ্যে সাবেক মন্ত্রী, ডেপুটি স্পিকার ও ছাত্রনেতার মোবাইল ফোন ফরেনসিকে পাঠিয়েছেন, যাতে নির্দেশনার কোনো ডিজিটাল প্রমাণ মেলে।
সরকার পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার হন:
সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু
সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত
তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে মোট ৭টি মোবাইল ফোনসেট। তদন্ত কর্মকর্তা ডিবি ইন্সপেক্টর আব্দুল্লাহেল বাকী আদালতের অনুমতিতে সেগুলো পাঠিয়েছেন সিআইডি ফরেনসিক ল্যাবে।
| ব্যক্তি | ফোনসেট |
|---|---|
| জুনাইদ আহমেদ পলক | ১টি iPhone 15 Pro, ২টি Samsung S24 Ultra |
| অ্যাডভোকেট টুকু | ১টি Nokia Button Phone, ১টি Galaxy M14 |
| সৈকত | ১টি iPhone, ১টি Docomo 5G |
সূত্র অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনা তৎকালীন এমপি ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বারবার ফোন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্দেশ দেন। সেসময় ইন্টারনেট ব্লকড, শুরু হয় স্পেশাল ব্লকরেইড অভিযান।
একপর্যায়ে আন্দোলন থামাতে নির্বিচারে গুলির নির্দেশ দেন তিনি। এ নির্দেশ সংক্রান্ত ফোনালাপ ও বার্তা খুঁজতেই এখন চলছে ফোন ফরেনসিক।
ডিবির আবেদনে বলা হয়:
“আসামিরা সরকার ও দলীয় নীতিনির্ধারক ছিলেন। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের কথোপকথন ও মিডিয়া ফাইল আদান-প্রদানের সব তথ্য পুনরুদ্ধার করতে হবে।”
ফরেনসিক বিশ্লেষণে যেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে:
মুছে ফেলা বার্তা ও ছবি
হোয়াটসঅ্যাপ, সিগন্যাল, ভাইবারের লগ
ইন্টারনেট বন্ধের সময় সংক্রান্ত চ্যাট
গোপনীয় অ্যাপস ব্যবহার
তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতা
তদন্তসংশ্লিষ্ট একজন পুলিশ কর্মকর্তা জানান:
“শেখ হাসিনা ফরেন থেকে ভিডিও কল এবং মেসেজ পাঠিয়েছিলেন। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ই-মেইল অ্যাপ ব্যবহার হয়েছে। তবে গ্রেফতারের আগেই আসামিরা ফোন থেকে সব ডাটা মুছে ফেলেন।”
এই কারণেই ফোনগুলো ফরেনসিকে পাঠানো হয়েছে, যাতে ডিজিটালভাবে মুছে ফেলা তথ্য পুনরুদ্ধার করা যায়।
এহসানুল হক সমাজি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রসিকিউশন টিমের উপদেষ্টা, বলেন:
“ফরেনসিকে পাওয়া তথ্য যদি মামলার সঙ্গে যুক্ত থাকে, তাহলে তা আদালতে ‘ম্যাটেরিয়াল এভিডেন্স’ হিসাবে গৃহীত হবে। এই তদন্ত বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।”
হত্যার ঘটনা:
২০২৪ সালের ২০ জুলাই পল্টনে রিকশাচালক কামাল মিয়াকে আন্দোলন দমনে গুলি করে হত্যা করা হয়।
মামলা দায়ের:
পল্টন থানায় দায়ের হয় মামলা। আসামিদের বিরুদ্ধে হত্যার নির্দেশদাতা হিসাবে ভূমিকা রাখার অভিযোগ।
তদন্তের ধারা:
ফরেনসিক, স্বীকারোক্তি ও মোবাইল আলাপের ভিত্তিতে সাজানো হচ্ছে চার্জশিট।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |