ক্রীড়া প্রতিবেদক | কলম্বো, ১৭ জুলাই ২০২৫
শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইতিহাস গড়ল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কলম্বোতে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা।
এই জয়কে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস উৎসর্গ করেছেন জুলাই আন্দোলনের শহীদদের প্রতি।
ম্যাচশেষে পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেন,
“এটা জুলাই মাস, আর এই মাস আমাদের জন্য অনেক আবেগের। আমরা এই সিরিজ জয়টি জুলাইয়ের শহীদদের প্রতি উৎসর্গ করতে চাই।”
প্রথম ম্যাচে ৭ উইকেটে হারের পর টাইগাররা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়।
দ্বিতীয় ম্যাচে ৮৩ রানের বিশাল জয় পায় বাংলাদেশ, যা টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে বাংলাদেশের সর্ববৃহৎ জয়।
এরপর শেষ ম্যাচে ২১ বল হাতে রেখে ৮ উইকেটের জয় নিশ্চিত করে সিরিজ জয়ের গৌরব।
এই সিরিজ জয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি র্যাংকিং ও আত্মবিশ্বাস—দুইয়েরই উল্লেখযোগ্য উন্নতি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
লিটন দাসের শহীদদের প্রতি উৎসর্গ করা এই জয় ইতোমধ্যে সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে।
তিনি বলেন,
“আমরা শুধু ক্রিকেট খেলতে আসিনি, আমরা দেশের প্রতিনিধিত্ব করতে এসেছি। এই জয় শুধু আমাদের না, দেশের জন্য।”
প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |