| বঙ্গাব্দ

সালাহউদ্দিনের বক্তব্য শিষ্টাচারবহির্ভূত, ক্ষমা চাইতে হবে

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 05-07-2025 ইং
  • 3646188 বার পঠিত
সালাহউদ্দিনের বক্তব্য শিষ্টাচারবহির্ভূত, ক্ষমা চাইতে হবে
ছবির ক্যাপশন: ইসলামী আন্দোলন

সালাহউদ্দিনের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত”— ইসলামী আন্দোলনের কড়া প্রতিক্রিয়া

ঢাকা | ৫ জুলাই ২০২৫:
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ বলেছেন,

“রাষ্ট্র পরিচালনায় জনগণের সকল মতামতের প্রতিফলন নিশ্চিত করতে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির বিকল্প নেই। কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও স্ববিরোধী।”

শনিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই অভ্যুত্থানের প্রতিজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে করার জোর দাবি জানাচ্ছে

"পিআর দাবি রাজনৈতিক সৌন্দর্যের অংশ, অশালীন সমালোচনা নয়"

শেখ ফজলুল করীম মারুফ বলেন,

“পিআর দাবি নিয়ে মতবিরোধ থাকতেই পারে। আলোচনার মাধ্যমেই জাতীয় স্বার্থে সিদ্ধান্তে আসা উচিত। কিন্তু সালাহউদ্দিন আহমেদ যেভাবে অশালীন ভাষায় ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছেন, তা গ্রহণযোগ্য নয়।”

বিএনপির অতীত অংশগ্রহণ তুলে ধরেন মারুফ

বিবৃতিতে তিনি আরও বলেন,

“বিগত আওয়ামী শাসনামলকেও বিএনপি ফ্যাসিস্ট বলে অভিযোগ করেছে। কিন্তু তারাই তো গাজীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশালসহ বহু স্থানীয় নির্বাচনে অংশ নিয়েছে এবং বিজয়ীও হয়েছে। শাহাদাত হোসেন চট্টগ্রামে মেয়র ছিলেন, ইশরাকও নির্বাচনে অংশ নিয়ে ফলের ভিত্তিতে আন্দোলন করেছেন। তাহলে এখন কেন পিআর পদ্ধতির দাবিতে প্রশ্ন তোলা?”

"গুম হওয়া ও গুম হওয়ার নাটক এক নয়"

শেখ মারুফ বলেন,

“বিএনপির অনেক নেতা সত্যিকার অর্থেই গুম হয়েছেন—ইলিয়াস আলী তার অন্যতম উদাহরণ। কিন্তু সালাহউদ্দিন আহমেদ ‘গুম’ হয়ে ভারতে আরাম-আয়েশে ছিলেন, রাজপথে ছিলেন না। সে কারণে হয়তো তিনি বাস্তব পরিস্থিতি জানেন না বা কোনো উদ্দেশ্যপ্রণোদিত মিশনে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন।”

তিনি বিএনপি নেতৃত্বকে সতর্ক করে বলেন,

“সালাহউদ্দিনকে যেন কেউ ফ্যাসিবাদবিরোধী ঐক্যে বিভেদ সৃষ্টির অস্ত্র হিসেবে ব্যবহার না করে।”

সালাহউদ্দিন আগেও ক্ষমা চেয়েছিলেন দাবি ইসলামী আন্দোলনের

বিবৃতিতে দাবি করা হয়, এর আগেও জাতীয় ঐকমত্য কমিশনের এক সভায় সালাহউদ্দিন একই ধরনের বক্তব্য দিলে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রতিবাদ করেন। এরপর সালাহউদ্দিন আহমেদ “ইউথ ড্র” করে “সরি” বলেন। এরপরও একই বক্তব্য দেওয়াটা সন্দেহজনক বলে মন্তব্য করেন মারুফ।

ক্ষমা না চাইলে দায় নিতে হবে বিএনপিকে

শেষে শেখ ফজলুল করীম মারুফ বলেন,

“সালাহউদ্দিন আহমেদকে তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। অন্যথায় রাজনৈতিক সংস্কৃতি নোংরা করার দায় তাঁকে ও বিএনপিকে বহন করতে হবে।”

প্রতিবেদকBDS Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুনবাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency