জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ গণঅনশন শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু হয়। অনশনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সদস্যসচিব তৌহিদ সিয়াম বলেন, “জাবিতে অযৌক্তিক পোষ্য কোটা এখনও রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে এর বাতিলের দাবি জানালেও প্রশাসন কর্ণপাত করেনি, তাই আমরণ অনশনে বসতে বাধ্য হয়েছি।”
সংগঠক মোহাম্মদ রায়হান বলেন, “জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে বহু শিক্ষার্থী জীবন দিয়েছেন, তবুও জাবিতে পোষ্য কোটা বহাল রয়েছে, যা লজ্জার ও হতাশার।”
অনশনে বসা শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, “মেধাবীদের জন্য পোষ্য কোটা বড় বাধা। বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এটি অবশ্যই বাতিল করতে হবে।”
এই দাবিতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন অনশনকারীরা।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |