মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে উঠেছে। ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ইউরোপের ঘাঁটি থেকে একের পর এক যুদ্ধবিমান পাঠাচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র অন্তত ৩০টি অত্যাধুনিক এফ-২২ ও এফ-৩৫ ফাইটার জেট ইউরোপ থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যের দিকে পাঠিয়েছে। সঙ্গে মোতায়েন করা হয়েছে রিফুয়েলিং ট্যাংকার, যা দীর্ঘ পাল্লার বিমান হামলার সক্ষমতা বহুগুণে বাড়ায়।
রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের নিজস্ব সামরিক ঘাঁটিতেও অতিরিক্ত বিমান মোতায়েন করেছে। যদিও ইরানে সম্ভাব্য হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখনো যুক্তরাজ্যের সাইপ্রাস ঘাঁটি কিংবা পর্তুগালের টিয়াগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমতি চায়নি।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এমন প্রস্তুতি কূটনৈতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
উপসাগরীয় অঞ্চলে আগে থেকেই মোতায়েন আছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে আরেকটি রণতরী সেই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে।
এই কৌশলকে সমুদ্র ও আকাশপথে ইরানকে ঘিরে কৌশলগত চাপ তৈরির অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই প্রায় ৪ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এই নতুন অগ্রগতি আগের প্রস্তুতিকে আরও জোরদার করছে।
ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের এই সামরিক অগ্রগতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই অবস্থান আন্তর্জাতিক কূটনীতিকে আরও জটিল করে তুলবে এবং যে কোনো মুহূর্তে পরিস্থিতি সম্পূর্ণ সংঘাতে রূপ নিতে পারে।
প্রতিবেদক: BDS Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |