রাজনীতি ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আড়ালে দেশে একটি সাজানো নাটকীয়তা চলছে। তিনি দাবি করেন, এই প্রক্রিয়া জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর একটি কৌশল মাত্র, যার মাধ্যমে সরকার রাজনৈতিক ফায়দা তুলতে চাচ্ছে।
সোমবার (১২ মে) জাতীয় প্রেসক্লাবে সাবেক সংসদ সদস্য নাসির উদ্দীন পিন্টুর স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, রাজধানীর শাহবাগসহ ডিএমপির নিষিদ্ধ এলাকায় এনসিপির বিক্ষোভে পুলিশের নিষ্ক্রিয়তা সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। তিনি বলেন,
“এটা একটা নাটক। শেখ হাসিনা অতীতেও এমন কৌশল অবলম্বন করেছেন, যাতে বড় কোনো অপকর্ম করার আগে মানুষের মনোযোগ ভিন্নদিকে ঘুরিয়ে দেওয়া যায়।”
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে চলমান লাগাতার আন্দোলনকে ‘নাটক’ আখ্যা দিয়ে মির্জা আব্বাস বলেন,
“বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করছে না, কিন্তু একটি অজনপ্রিয় দল রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়ার দলকে হেয় করছে। যারা আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলছে, তারা দেশ ও জনগণের শত্রু।”
বর্তমান প্রেক্ষাপটে সরকারের ‘মানবিক করিডোর’ নীতির প্রসঙ্গ তুলে মির্জা আব্বাস বলেন,
“সরকার আসলে কারো নির্দিষ্ট স্বার্থে এই করিডোর চালু করেছে। জামায়াত ও ইসলামী আন্দোলনের নীরবতা এ বিষয়ে সন্দেহজনক এবং বিস্ময়কর।”
তিনি আরও অভিযোগ করেন,
“প্রশাসনে বিএনপিপন্থীদের নিধন করে আওয়ামী লীগ-জামায়াত ঘরানার লোকদের বসানো হচ্ছে। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে, একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |