রোমে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বৈঠক
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেতকিন। গতকাল শনিবার (২৬ এপ্রিল) রোমের একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠককালে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে ঢাকা এবং মারকোসুরভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এছাড়া, ড. ইউনূস এবং মন্ত্রী লুবেতকিন তরুণদের বিনিয়োগে সম্পৃক্ত করা এবং সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার কৌশল নিয়ে আলোচনা করেন। পাশাপাশি থ্রি-জিরো অর্জনে (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ) নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ, ভ্যাটিকানে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম এবং ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক।
উল্লেখ্য, শনিবার প্রধান উপদেষ্টা ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের আগে ও পরে তিনি বিশ্ব নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |